ব্রিকস সম্মেলনে না গিয়ে প্রধানমন্ত্রী সার্বভৌমত্বের শক্তি দেখিয়েছেন: রিজভী
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান সেখানে গিয়ে সাইডলাইনে বসবেন—এটা হতে পারে না। সম্মেলনে না গিয়ে তিনি দেশের গৌরব বাড়িয়েছেন এবং সার্বভৌমত্বের শক্তি প্রদর্শন করেছেন।
(১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘আপনার দেশের এক মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের লোক হাদিকে হত্যা করেছে। আপনারা কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করেন না? সামনাসামনি আপনারা মধুর কথা বলেন, ভেতরে ভেতরে চক্রান্তের জাল বুনেন।’
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ বাংলাদেশকে একাত্তরের আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে অবমাননা করে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিল বানাবেন, এটা ঠিক নয়। যা তিরিশ লাখ শহীদের অপমান।’
বিএনপির এই নেতা আরও বলেন, ১৭ বছরের অরাজকতার পর সরকার দেশকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করছে। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তারেক রহমান কাজ করছেন বলেও দাবি করেন তিনি।


