আশুলিয়ার বিস্ফোরণে আহত গাড়িচালকের ঢামেক বার্ন ইউনিটে মৃত্যু

দেশজুড়ে
আশুলিয়ার বিস্ফোরণে আহত গাড়িচালকের ঢামেক বার্ন ইউনিটে মৃত্যু

ছবি: সংগৃহীত

২২ সেপ্টেম্বর ২০২৬

সাভারের আশুলিয়ার জামগড়ায় তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারবোঝাই কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নুর ইসলাম (৪০) ওই কভার্ড ভ্যানের চালক ছিলেন।

এ নিয়ে দুর্ঘটনার পর ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হলো। নিহত নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারবোঝাই কভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রাথমিকভাবে এ ঘটনায় সাতজন নিহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। বিস্ফোরণের পর দগ্ধ ও আহত কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন নুর ইসলামের শারীরিক অবস্থাও গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

তবে নোটিশে কারখানা বন্ধ রাখার কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

জামগড়ার কারখানায় গ্যাস সিলিন্ডারবোঝাই কভার্ড ভ্যানে বিস্ফোরণ থেকে আগুন লাগার পরই কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার কারণ ও বিস্ফোরণের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।