গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নি’হত

দেশজুড়ে
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নি’হত

ছবি: সংগৃহীত

২৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটিকে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার সময় অটোরিকশার ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অপর তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।