মানুষের প্রতি সহমর্মিতা নিয়ে দেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
মানুষের প্রতি সহমর্মিতা নিয়ে দেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

১৫ অক্টোবর ২০২৬

দেশের প্রতি নাগরিকদের মমত্ববোধ ও ভালোবাসা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সবাইকে সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বুধবার শহীদ আবু সাঈদ কনভেনশন হলে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘হেমাটোকন–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের চেয়ে ভালো দেশ, এত সহযোগী শক্তি আর কোথাও নেই। দেশটাকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, সারাদেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। এর মধ্যে ছয়টি ঢাকায় এবং বাকি ১১টি ঢাকার বাইরে স্থাপন করা হবে।

নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য লড়াই করেছেন। সে সময় মুক্তিযুদ্ধ ছিল তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। আর এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কার্যকর কিছু করাই তাঁর চ্যালেঞ্জ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী দুর্নীতির অভিযোগও করেন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় মন্ত্রণালয়টি পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ছিল। ১১ কোটি টাকার একটি রেডিওথেরাপি মেশিনের আমদানি খরচ দেখানো হয়েছিল ১৮ কোটি টাকা। এমন পরিস্থিতি সর্বত্র ছিল বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, সেই অবস্থার পরিবর্তনে কাজ চলছে।

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমীন লুৎফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি চিকিৎসক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।