সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিল ইসরায়েলি বাহিনী

সিরিয়ায় বাড়ি ও পশুখাদ্যের গুদামে আগুন দিল ইসরায়েলি বাহিনী
১৫ অক্টোবর ২০২৬

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বাড়ি ও পশুখাদ্য সংরক্ষণের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। পরে বাড়িটি এবং কাছাকাছি থাকা পশুখাদ্য সংরক্ষণের একটি গুদামে আগুন ধরিয়ে দেয় তারা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বর থেকে দেশটিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করেছে দেশটি।

ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়ে আসছে সিরিয়ার কর্তৃপক্ষ। দামেস্কের অভিযোগ, এসব কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে নির্ধারিত অবস্থানে ইসরায়েলি বাহিনীকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে সিরিয়া।

এদিকে, নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমঝোতা এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহালের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দামেস্ক ও তেল আবিবের মধ্যে আলোচনা চলছে।