দেশের ক্ষতির জন্য অন্তর্বর্তী সরকারও দায়ী: বিমানমন্ত্রী

জাতীয়
দেশের ক্ষতির জন্য অন্তর্বর্তী সরকারও দায়ী: বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

১৭ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, তার পাশাপাশি বিগত অন্তর্বর্তী সরকারও দেড় বছরে অনেক ক্ষতি করে গেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (১৬ অক্টোবর) জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৃক্ষমেলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে ছড়িয়ে পড়া অপতথ্যের পেছনে একটি দল জড়িত, যাদের তিনি ‘বট বাহিনী’ বলে উল্লেখ করেন। এসব অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বকশীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন।

আলোচনা সভা শেষে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি অর্থসহায়তা ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তার চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।