চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়
চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক সই হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, সময়সূচি সমন্বয় করা সম্ভব হলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

প্রধানমন্ত্রীর চীন সফরের সঙ্গে জাপান সফরের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দেয়। সে অনুযায়ী, জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্ব দিচ্ছে সরকার।

সফরটিকে সামনে রেখে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের প্রত্যাশা করা হচ্ছে।