আদর্শ প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

জাতীয়
আদর্শ প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
২৪ অক্টোবর ২০২৬

নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ ও দক্ষ একটি প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্য অর্জনে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ খাতের উন্নয়নে বিভিন্ন দেশের সঙ্গে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের পাশাপাশি যৌথ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মাদক সমস্যা মোকাবিলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে মাদক একটি বড় চ্যালেঞ্জ। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এ জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মো. কচি, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হকসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।