আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের স্ট্যাটাস ভাইরাল, কার নাম আছে?

জাতীয়
আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের স্ট্যাটাস ভাইরাল, কার নাম আছে?
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান অন্তর্বর্তীকালীন সরকারকে একজন উপদেষ্টাসহ কয়েকজন ব্যক্তির প্রভাবমুক্ত করতে না পারলে দেশের পরিস্থিতি আরও সংকটাপন্ন হতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে খলিল-ছোটন-শুভ্র-রেজওয়ানা-ফরহাদ মাজহার গং এর প্রভাব মুক্ত করতে না পারলে দেশের পরিস্থিতি আরো সংকটজনক হতে পারে।
ভার্চুয়াল জগতে ব্যাপক ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন, এসব ডার্ক মাইন্ডেড লোকজন দূর করে, সৎ ও অরাজনৈতিক ব্যক্তিদের যাদের কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই তাঁদের ক্যাবিনেটে স্থান দিন, দেশ ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাবে।