ভাণ্ডারিয়ায় পুলিশের ভ্যান থেকে ছাত্রদল নেতা ছিনিয়ে নেওয়া, আহত দুই পুলিশ

দেশজুড়ে
ভাণ্ডারিয়ায় পুলিশের ভ্যান থেকে ছাত্রদল নেতা ছিনিয়ে নেওয়া, আহত দুই পুলিশ
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পুলিশের ভ্যানে থাকা ছাত্রদল কর্মী কবির জোমাদ্দারকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।

জমি দখলের অভিযোগ থেকে উত্তেজনার সূচনা

ভিটাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মোর্শেদা বেগম অভিযোগ করেন, তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিলেন রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ও তার ভাড়াটে লোকজন। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ভাণ্ডারিয়া থানা থেকে পুলিশ গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসআই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে পুলিশের দল সেখানে পৌঁছে কবির জোমাদ্দারকে আটক করে থানায় নেওয়ার জন্য রওনা হয়। কিন্তু পথে মঞ্জু মার্কেটের কাছে পুলিশের গাড়ি আটকে স্থানীয় কয়েকজন জোরপূর্বক কবিরকে ছিনিয়ে নেয় এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

পুলিশ সদস্য আহত, মামলা দায়ের

হামলায় এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস আহত হন। পরে থানায় পুলিশের কাজে বাধা, আসামি ছিনিয়ে নেওয়া এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এছাড়া জমি দখলের অভিযোগেও আরেকটি পৃথক মামলা করা হয়েছে।

লাইভে হুমকি ও রাজনৈতিক পরিচয়

ঘটনার সময় কবির জোমাদ্দার ফেসবুক লাইভে এসে নিজেকে জেলা ছাত্রদলের নেতা দাবি করে পুলিশকে হুমকি দেন বলেও জানিয়েছে পুলিশ।