জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সই হবে সাতটি সমঝোতা স্মারক

জাতীয়
জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সই হবে সাতটি সমঝোতা স্মারক
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতেই টোকিওর উদ্দেশে রওনা হবেন তিনি। সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতাসহ মোট সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে:

এছাড়া জাপানের কাছ থেকে প্রায় ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়ার ব্যাপারেও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী। সোমবার (২৬ মে) মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইউনূস টোকিওতে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া ২০২৫’-এ অংশগ্রহণ করবেন। ২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় এই সম্মেলনে তিনি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তরুণদের অংশগ্রহণ বিষয়ে বক্তব্য রাখবেন।

সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ড. ইউনূস। এতে অর্থনৈতিক সহায়তা, কর্মসংস্থান, প্রযুক্তি স্থানান্তর এবং জনশক্তি রপ্তানির বিষয়গুলো আলোচনায় আসবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস ৩১ মে ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।