‘জুলাই সনদ’-এর ঘোষণা আসছে, রাজনৈতিক ঐকমত্যের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার

জাতীয়
‘জুলাই সনদ’-এর ঘোষণা আসছে, রাজনৈতিক ঐকমত্যের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
নিউজ ডেস্ক
২ জুন ২০২৫

দেশের রাজনৈতিক সংকট নিরসনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের সংলাপ শেষে ‘জুলাই সনদ’ ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

ড. ইউনূস বলেন, “রাজনীতি বিভাজনের জন্য নয়, বরং ঐক্যের জন্য। তাই এই ঐক্য যেন হারিয়ে না যায়, সেই চেষ্টাই আমাদের কাজ। জুলাই সনদ আমাদের সেই ঐক্যের প্রতীক হবে।”

প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, প্রথম দফার রাজনৈতিক সংলাপে যে সকল বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতেই ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে। এটি একটি প্রাথমিক রাজনৈতিক রূপরেখা, যা ভবিষ্যতের নির্বাচনী পরিবেশ, সংবিধান সংশোধন, সংস্কার ও নিরপেক্ষতা নিশ্চিত করার প্রস্তাবনা নিয়ে গঠিত হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “আমার সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করি। কারণ এখানেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। আমাদের দায়িত্ব সংস্কার, আর সেটার জন্যই এই কমিশন।”

তিনি আরও জানান, কিছু কমিশন নির্ধারিত সময়ের বাইরে গিয়ে কাজ করেছে, তবে সেটি ‘সমস্যা নয়’ বরং ‘গভীরতার পরিচায়ক’

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, “মঙ্গলবার (৩ জুন) থেকে দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা হবে।”

সর্বশেষ অনুষ্ঠিত বৈঠকে ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল:

  1. বিএনপি: সালাহউদ্দিন আহমদসহ তিন সদস্যের প্রতিনিধি দল

  2. জামায়াতে ইসলামী: ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, হামিদুর রহমান আজাদ

  3. এনসিপি: নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারোয়ার তুষার

  4. গণসংহতি আন্দোলন: প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি

  5. গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ আরও অনেক দলের নেতারা আলোচনায় অংশ নেন।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। তবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য প্রয়োজন থাকবে স্বচ্ছতা, আন্তরিকতা এবং আন্তঃদলীয় আস্থা।