সোহাগ হত্যা: চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি

দেশজুড়ে
সোহাগ হত্যা: চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৫

ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শহরের সরকারি কলেজের সামনে বিপ্লবী ছাত্র-সমাজ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ।

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন: “সোহাগ হত্যার বিচার চাই”, “খুনিদের ফাঁসি চাই”, “রক্তের ঋণ রক্তেই শোধ হবে”। বক্তারা বলেন, “৫ আগস্টের পর আমরা একটি নতুন, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম। কিন্তু সেই স্বপ্নে আঘাত হেনেছে এক শকুনের দল। রাজনীতির আড়ালে যারা খুন, গুম, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ করছে—তাদের বিচার করতেই হবে।”

বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সোহাগ হত্যাসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমানের প্রতি আহ্বান:
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বক্তারা বলেন, “আপনি লন্ডন থেকে নির্দেশনা দিলেও মাঠে আপনার নেতাকর্মীরা তা মানছে না। আপনি দেশে ফিরে আসুন, জনগণের সামনে দাঁড়ান এবং সৎ নেতৃত্ব দিন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলাম, ছাত্রনেতা সাব্বির হোসেন ও তাসলিম আল মাহমুদ।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় যদি খুন-ধর্ষণের ঘটনা ঘটতে থাকে, তাহলে সাধারণ মানুষ আর রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারবে না। এ পরিস্থিতি রাষ্ট্র এবং গণতন্ত্রের জন্য ভয়ংকর।