ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পদযাত্রা, পাউবো কার্যালয়ের সামনে বিক্ষোভ ফেনী

দেশজুড়ে
ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পদযাত্রা, পাউবো কার্যালয়ের সামনে বিক্ষোভ  ফেনী
নিউজ ডেস্ক
২৩ জুলাই ২০২৫

টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণসহ মোট ৮ দফা দাবিতে ফেনীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে এলাকাবাসী। বুধবার সকাল ৯টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হয় সকাল ১১টায় মহিপালের পাউবো কার্যালয়ের সামনে বিক্ষোভের মাধ্যমে।

পদযাত্রা শেষে আয়োজকরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে তাদের দাবিনামা তুলে দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ

  2. বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান

  3. নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন বন্ধ

  4. মুসাপুর ক্লোজার ও আশেপাশের এলাকায় রক্ষণাবেক্ষণ

  5. খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

  6. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ

  7. দুর্যোগপ্রতিরোধ সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ

  8. ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন প্রকল্প ও ক্ষতিপূরণ নিশ্চিতকরণ

আন্দোলনের অন্যতম আয়োজক ওসমান গণি রাসেল জানান, “পাউবো অভিমুখী পদযাত্রা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। ফেনীর ছয়টি উপজেলার সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরেক সংগঠক নিশাদ আদনান বলেন, “এ কর্মসূচি নিয়ে স্থানীয়দের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা চেষ্টা করেছি যেন কোনো ধরনের জনদুর্ভোগ না হয়।”

প্রবাসীদের সহযোগিতার কথাও উল্লেখ করে আয়োজক আবদুর রহিম ফরহাদ বলেন, “দেশ-বিদেশের ফেনীবাসীর ঐকান্তিক চেষ্টাতেই এই কর্মসূচি সফল হয়েছে।”