পরকীয়ার জেরে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর হাতে স্ত্রী খুন

দেশজুড়ে
পরকীয়ার জেরে দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামীর হাতে স্ত্রী খুন
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ হত্যার শিকার হয়েছেন। নিহতের নাম ইতি আক্তার (২৫)। এ ঘটনায় পুলিশ তার স্বামী বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

স্থানীয়রা জানান, নিহত ইতি ও অভিযুক্ত বিল্লাল দম্পতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে হঠাৎ করে দম্পতির ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা ঘরে ঢুকে ইতি আক্তারকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশে স্বামী বিল্লালকে বসে থাকতে দেখেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিল্লালকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শাহিনূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোবাইল ফোনে কথাবারাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে বিল্লাল হোসেন রুটি তৈরির বেলন দিয়ে স্ত্রীকে আঘাত করলে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহত ইতি আক্তারের অতীতে আরও একটি বিয়ের তথ্য পাওয়া গেছে। কিছুদিন আগে তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার শুরু করলেও সম্প্রতি আবার বিল্লালের ঘরে ফিরে আসেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।