বগুড়ায় ৩ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাকারবারি আটক

দেশজুড়ে
বগুড়ায় ৩ কোটি টাকার সাপের বিষসহ দুই চোরাকারবারি আটক
নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আন্তর্জাতিক বাজারে প্রায় তিন কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুটি কাচের জার উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত চোরাকারবারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের ঠনঠনিয়া ও মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান চালায়। ডিবি’র এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওসি (ডিবি) এর নির্দেশনা ছিল।

আটক ব্যক্তিরা হলেন— ঠনঠনিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এস এম এ ফেরদৌস (৭৪) এবং গোহাইল সূত্রাপুর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে রমজান আলী (৫৫)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিবি সূত্রে জানা যায়, এস এম এ ফেরদৌস চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে আমদানি করা বিষাক্ত কোবরা সাপের বিষ নিজ হেফাজতে রেখে বিক্রির পরিকল্পনা করছিলেন। এ সময় একটি কাগজের কার্টন থেকে ৫টি কাচের জারে রাখা সাপের বিষ উদ্ধার করা হয়। জারগুলোর গায়ে “Red Dragon Company – Made in France” লেখা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এই বিষ বিদেশ থেকে অবৈধভাবে এনে চক্রবদ্ধভাবে বিক্রি করে আসছিল। ফেরদৌসের বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলাও বিচারাধীন রয়েছে।

আটকদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।