কুমিল্লায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

দেশজুড়ে
কুমিল্লায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার একটি ভাড়া বাসা থেকে মিলন বিবি (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ঘটনাস্থলে ছুটে যায় একাধিক পুলিশ টিম।

নিহত মিলন বিবি রেইসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তার মেয়ে তানজিনা আক্তার জানান, তারা নোয়াখালী বেড়াতে গিয়েছিলেন। বাসায় ফিরতে না ফিরতেই জানতে পারেন, বাসার দরজা খোলা, আসবাবপত্র তছনছ, আর খাটের নিচে বেডশিটে মোড়ানো অবস্থায় পড়ে আছে তার মায়ের গলাকাটা মরদেহ।

তানজিনার দাবি, পারিবারিক কিছু আর্থিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। হত্যার পেছনের কারণ উদঘাটনে পুলিশি তৎপরতা চলছে।”

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিবেশীরা বলছেন, এমন নৃশংস ঘটনা আগে দেখেননি। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যেই হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।