পল্লবীতে যুবদল নেতার হত্যা: তদন্তে অগ্রগতি, এক অভিযুক্ত গ্রেপ্তার

দেশজুড়ে
পল্লবীতে যুবদল নেতার হত্যা: তদন্তে অগ্রগতি, এক অভিযুক্ত গ্রেপ্তার
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।

ডিএমপির মুখপাত্র জানান, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডটি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচিত হচ্ছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে ‘জনি’ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

তদন্তের অগ্রগতি বিষয়ে তিনি বলেন, “তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা বিভিন্ন দিক যাচাই করছি। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজধানীতে সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে ডিএমপি কর্মকর্তা আরও জানান, গত ১০ মাসে রাজধানীতে মোট ১৯৮টি হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে গত অক্টোবরে ঘটে ১৮টি হত্যাকাণ্ড। বেশিরভাগ ঘটনারই দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “নাশকতা প্রতিরোধে রাজধানীতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা তৎপর।”