কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদ্ধার ৮ ফুট লম্বা অজগর

দেশজুড়ে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদ্ধার ৮ ফুট লম্বা অজগর
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী পাড়া এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে একটি ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি একটি জারুল গাছের মগডালে অবস্থান করছিল।

স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। পরে স্থানীয় সাপুড়েরা সাপটিকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনেন। বনবিভাগ ও পুলিশ জানায়, সাপটিকে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। রংপুর বন বিভাগ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে সাপটি কোথায় অবমুক্ত করা হবে।

স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মাঠে কাজ করার সময় গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পাই। পরে দেখলাম একটি অজগর সাপ শুয়ে আছে।”

আরেক স্থানীয় ইউনুস আলী বলেন,

“এই এলাকায় আগে এমন সাপ দেখা যেত না। কিছু মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অনেক গাছ ভেসে এসেছে, সম্ভবত সাপটিও সেগুলোর সঙ্গে এসেছে। আরও সাপ থাকতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন।”

ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী জানান,

“সাপটি লম্বায় ৮ ফুট। এটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হবে।”

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন,

“সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বন বিভাগের মাধ্যমে এটি রংপুরে হস্তান্তর করা হবে।”