নারায়ণগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ: মূল্য প্রায় ৭০ লাখ টাকা

দেশজুড়ে
নারায়ণগঞ্জে ১০ হাজার কেজি জাটকা জব্দ: মূল্য প্রায় ৭০ লাখ টাকা
নিউজ ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড অভিযানে প্রায় ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১০ ডিসেম্বর) এই তথ্য জানান।

তিনি জানান, গত ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে কোস্ট গার্ড।

ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, তবে ভ্যান এবং ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সিয়াম-উল-হক বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা এবং গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।