সিরাজগঞ্জে বিরল হিমালয় গৃধিনী শকুন উদ্ধার

দেশজুড়ে
সিরাজগঞ্জে বিরল হিমালয় গৃধিনী শকুন উদ্ধার
নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫

সিরাজগঞ্জ পৌর শহর থেকে বিরল প্রজাতির হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস শকুনটি উদ্ধার করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কয়েকজন যুবক অসুস্থ অবস্থায় থাকা শকুনটি ধরে রাখেন। পরে স্থানীয়রা তা দি বার্ড সেফটি হাউজের কাছে হস্তান্তর করেন।

রোববার (১৪ ডিসেম্বর) মামুন বিশ্বাস জাগো নিউজকে নিশ্চিত করেছেন, শকুনটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। তিনি জানান, শকুনটি দীর্ঘ পথ ভ্রমণের পর ক্লান্ত হয়ে পড়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সংযুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) উপদেষ্টা মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিস শকুনটির হস্তান্তরের ব্যবস্থা করবেন।