পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা

দেশজুড়ে
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৩৫ বস্তা টাকা
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খুলে বিপুল পরিমাণ দান পাওয়া গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি দানবাক্স ও ৩টি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হলে সেখান থেকে ৩৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া দানবাক্সে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

বর্তমানে এসব টাকার হিসাব চলছে। গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন প্রায় ৫০০ জন। মসজিদ কমপ্লেক্স, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরাও এ কাজে সহযোগিতা করছেন।

জানা গেছে, প্রায় চার মাস পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলো। বিপুল পরিমাণ দান সংগ্রহকে কেন্দ্র করে সকাল থেকেই মসজিদ প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে, গত ৩০ আগস্ট দানবাক্স খোলার সময় ১৩টি বাক্স থেকে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গিয়েছিল। তখন প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে ৫০০ জনের একটি দল ওই অর্থ গণনার কাজ সম্পন্ন করে।