চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

দেশজুড়ে
চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

oplus_2

১ জানুয়ারি ২০২৬

এম এ মামুন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আজ ১লা জানুয়ারি, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। আজ সকাল ৯টায় সুর্য্যের দেখা মিলেছে। ভোর থেকে সকালা ৯ টা পর্যন্ত কুয়াশা থাকছে। তবে সারাদিন এবং রাতে উত্তরের হিমেল বাতাসের কারণে বেশী শীত অনুভূত হচ্ছে। এ আবহাওয়ায় জনজীবনে ও প্রানীকুলে কষ্ট বেড়েছে।

আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আগামীকাল ২ জানুয়ারিতে ও তাপমাত্রা কিছুটা বাড়বে ৩ তারিখ থেকে আবার তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। শীতে শীতজনিত রোগ রোটাভাইরাসসহ নানান রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। হাসপাতালেও রোগীর চাপ। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তবে কেউ গুরুতর অসুস্থ্য হলো তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করতে পরামর্শ দিয়েছেন।