ঢাকা-মোহনগঞ্জ রুটে ছিনতাই: দুই যুবক আটক

দেশজুড়ে
ঢাকা-মোহনগঞ্জ রুটে ছিনতাই: দুই যুবক আটক
নিউজ ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী হাওর এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে রেলওয়ে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি, চার হাজার ১০০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের কাছাকাছি কেওয়াটখালী এলাকায় এই ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ থেকে মোহনগঞ্জের দিকে রওনা হলে দুই যুবক যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেন। যাত্রীদের চিৎকারে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।

আটককৃতরা হলেন ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) এবং মেহেদী হাসান তানভীর (১৮)। পরে তাদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, আটক দুই যুবককে ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের শিকার যাত্রীদের বাড়ি বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায়।