চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অসহায়দের মাঝে বিজিবির কম্বল বিতরণ

দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অসহায়দের মাঝে বিজিবির কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করাও বাহিনীর অন্যতম অঙ্গীকার। শীতপ্রবণ প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়া উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ জুনিয়র কর্মকর্তা ও ইউনিটের অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।