নবগঠিত সোনারগাঁও উপজেলা কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা

দেশজুড়ে
নবগঠিত সোনারগাঁও উপজেলা কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা
১৯ জানুয়ারি ২০২৬

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইয়া। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং সোনারগাঁওয়ের জনসাধারণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।

এক শুভেচ্ছা বার্তায় ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত উপজেলা কমিটি পরিবেশবান্ধব সোনারগাঁও গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কমিটির সকল সদস্য ও পরিবেশ যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইকবাল হোসেন ভূইয়া আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই সবার প্রত্যাশা।