বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা, যুবক আটক

দেশজুড়ে
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে প্রশাসনিক কর্মকর্তার  ওপর হামলা, যুবক আটক

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে এক প্রশাসনিক কর্মকর্তাকে ধাতব যন্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তাঁর কক্ষে এ হামলার ঘটনা ঘটে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে প্রশাসনিক কর্মকর্তা মো.জহিরুল ইসলামকে ধাতব যন্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে মো. ইব্রাহীম খলিল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৫জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে তাঁর কক্ষে এ অতর্কিত হামলার ঘটনা ঘটে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা ইব্রাহীম খলিল প্রায় ১৪-১৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি সেলাই রেঞ্জ নিয়ে জেলা প্রশাসকের ফাঁকা কক্ষে প্রবেশ করেন। এ সময় জেলা প্রশাসকের সিএ মো. জহিরুল ইসলাম বিষয়টি লক্ষ্য করে কক্ষে প্রবেশ করলে হামলার শিকার হন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আহত মো. জহিরুল ইসলাম বলেন, “আমি আমার কক্ষে কাজ করছিলাম। হঠাৎ জানতে পারি একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে ঢুকেছেন। স্যার অফিসে না থাকায় তাকে কারণ জিজ্ঞেস করে বের হতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায় এবং সঙ্গে থাকা সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করে।”

হামলার শব্দ শুনে কার্যালয়ের অন্যান্য স্টাফরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী গোপনীয় শাখার অফিস সহায়ক মো. জুয়েল রানা বলেন, “ওই ব্যক্তি ডিসি স্যারের সঙ্গে দেখা করার কথা বলেছিল। স্যার অফিসে নেই জানিয়ে তাকে পরদিন আসতে বলি। কিছুক্ষণ পরেই জহিরুল স্যারের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি তাকে আক্রমণ করা হচ্ছে।”

ঘটনাটি নিশ্চিত করে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, “এক ব্যক্তি হঠাৎ ডিসি স্যারের কক্ষে প্রবেশ করে। তার কাছে একটি অব্যবহৃত সেলাই রেঞ্জ পাওয়া গেছে। কী উদ্দেশ্যে সে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং বহিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।