গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

দেশজুড়ে
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিউজ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন নয়নেপাড়া এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত নারী হাফেজা খাতুন মালা (২৫)। তিনি কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশুও নিহত হয়েছে, যারা তার সন্তান বলে জানা গেছে। তবে শিশুদের নাম ও বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের ওপর মা ও দুই সন্তানকে একসঙ্গে অবস্থান করতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই একটি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।