আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

দেশজুড়ে
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম বাদল প্যাদা। তিনি আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে
পুলিশ জানিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।