রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশজুড়ে
রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর  বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৯ জানুয়ারি ২০২৬

ধর্মীয় ও অর্থনৈতিক বিশদগার ছড়ানো সহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামিল হিজাযী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে এনসিপি প্রার্থী জামিল হিজাযী বলেন, আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে ধর্মীয় অশ্লীলতা এবং অর্থের বিনিময়ে মনোনয়ন কিনেছি বা টাকা পেলে নির্বাচন থেকে সড়ে যাবো, আমি রাস্তার ছেলে ইত্যাদি ইত্যাদি এমন অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিন্তু আমি এ ধরনের মানুষই না। তাছাড়া ইসলাম বিদ্বেষী কিছু করেছি, তারও কোন নজির নাই। আমার সম্পর্কে যারা মন্তব্য করছেন তাদের সম্পর্কে খোঁজ নিলে অনেক তথ্য পাওয়া যাবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় প্রার্থীর নির্বাচন পরিচালনাকারী এনসিপির নেতা পলাশ খান, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সুলতান মাহমুদ, পাংশা পৌর জামাতে ইসলামীর আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবে আমির মনজুর রহমান মিয়া, ওয়ার্ড জামাতে ইসলামীর আমির আব্দুস সোবহানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।