নেত্রকোণা পৌরসভায় সেবার নতুন দিগন্ত: আরিফুল ইসলাম মানবিক কর্মতৎপরতা

দেশজুড়ে
নেত্রকোণা পৌরসভায় সেবার নতুন দিগন্ত: আরিফুল ইসলাম মানবিক কর্মতৎপরতা
২ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোণা পৌরসভাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে নিরলস কাজ করছেন বর্তমান প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার। ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা দায়িত্ব গ্রহণের পর থেকেই দৃশ্যমান উন্নয়নে পাল্টে যাচ্ছে পৌরসভার চিত্র।

পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ আরসিসি ঢালাই, ধলাই নদী সংস্কার, নতুন ড্রেন নির্মাণ ও ৪ কিমি বিদ্যুৎ লাইন সম্প্রসারণের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করেছেন তিনি। বিশেষ করে বকেয়া প্রায় ৫৫ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করে তিনি দাপ্তরিক স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন।
জনসাধারণের দুর্ভোগ কমাতে তিনি সরাসরি অভিযোগ শোনার ব্যবস্থা করেছেন। তাঁর অফিস কক্ষে সাধারণ মানুষের অবাধ যাতায়াত এবং দ্রুত সমস্যা সমাধানের আন্তরিকতা। তাঁকে নেত্রকোণাবাসীর কাছে একজন মানবিক ও নিরহংকার প্রশাসক হিসেবে পরিচিত করেছে।

গোপালগঞ্জের সন্তান মোঃ আরিফুল ইসলাম সরদার এরআগে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে রাষ্ট্রীয় পদক লাভ করেন। বর্তমানে তিনি নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে মূল দায়িত্ব পালনের পাশাপাশি পৌরসভার এই আমূল পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর এই পরিকল্পিত ও সৃজনশীল উদ্যোগগুলো নেত্রকোণা পৌরসভাকে একটি মডেল শহরে পরিণত করবে বলে আশা করছেন সচেতন নাগরিক সমাজ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব