বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে হিজড়া সম্প্রদায়ের প্রচারণা মিছিল

দেশজুড়ে
বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে হিজড়া সম্প্রদায়ের প্রচারণা মিছিল
৫ ফেব্রুয়ারি ২০২৬

“ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” “ভোট দিবো কিসে, ধানের শীষে” এইসব শ্লোগান দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা -৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী উপজেলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে মেহেদী হাসান স্বর্নার নেতৃত্বে তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) ধানের শীষ প্রতীকে প্রচারণা মিছিল করেছেন।

আজ বৃহস্পতিবার সকালের দিকে “স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’র” আয়োজনে নেত্রকোণা জেলার মদন উপজেলা শহরে এই মিছিল করেছেন। লিফলেট বিতরণ ও প্রচারণা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর বাড়ীতে গিয়ে শেষ করা হয়।

এসময় মেহেদী হাসান স্বর্না তাদের বিভিন্ন দাবী তুলে ধরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্যে আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব