ফরিদগঞ্জের মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ:বিল্লাল মিয়াজী

দেশজুড়ে
ফরিদগঞ্জের মানুষকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ:বিল্লাল মিয়াজী
৭ ফেব্রুয়ারি ২০২৬

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। ইনসাফের পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ।’
আজ ‎শনিবার বেলা তিনটায় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে খাজুরিয়া হাই স্কুল মাঠে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল মিয়াজী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই দেশে আর দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারি চলবে না। বিগত শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা জনগণের, দেশের মানুষের হক। এই অর্থ উদ্ধারে আমরা রাষ্ট্রীয়ভাবে লড়াই শুরু করব। প্রয়োজনে মুখের ভেতর থেকে পেট পর্যন্ত ঢুকিয়ে হলেও দেশের টাকা আদায় করে আনা হবে। দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিল্লাল মিয়াজী আরো বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু আজকের বাংলাদেশে ন্যায় নেই, চলছে শুধু বেইনসাফ। গরিব মানুষ আদালতে গিয়ে বিচার পায় না, নিপীড়িত মানুষ তার অধিকার ফিরে পায় না। নির্যাতিত মা–বোনেরা বছরের পর বছর ঘুরেও বিচার পায় না। এই বেইনসাফের রাজনীতি আমরা আর চলতে দেব না। ইনশা আল্লাহ, সরকার গঠন করতে পারলে বেইনসাফকে চিরতরে মাটিচাপা দেওয়া হবে।
‎‎নারীর নিরাপত্তা প্রসঙ্গে বিল্লাল মিয়াজী বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মা–বোনদের ইজ্জতের কোনো গ্যারান্টি নেই। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যেখানে একজন নারী ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি জামায়াতে ইসলামীর রাষ্ট্রদর্শনের অংশ।’

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‎‎ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন,জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলার (এনসিপি) আহবায়ক মাহবুব আলম,চাঁদপুর শহর জামায়াতের আমীর এড.শাহজাহান খাঁন,চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, মাওঃসিদ্দিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ।

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বিল্লাল মিয়াজী বলেন, ‘পেছনের কোনো কাসুন্দি নিয়ে এই জাতি আর কামড়াকামড়ি করবে না। এ জাতিকে আর বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না। “ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ বাংলাদেশ”—এটা আমাদের স্লোগান। তা নিয়ে আমরা ইনশা আল্লাহ এগিয়ে যাব। এবার সেই ইনসাফের জন্য, ইনসাফের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দুটি ভোট। একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? “হ্যাঁ” মানে আজাদি, “না” মানে গোলামি। প্রথম ভোটটা ইনশা আল্লাহ ১২ তারিখ হবে “হ্যাঁ”। সবাইকে নিয়েই “হ্যাঁ” বিজয়ী হবে ইনশা আল্লাহ। দ্বিতীয় ভোটটা ওই যে বললাম, ন্যায়–ইনসাফের বাংলাদেশের জন্য। আল্লাহ–তাআলার কাছে দোয়া করি, ১৩ তারিখ এই দেশ যেন একটা নতুন দেশ পায়।