কিশোরগঞ্জে জাল ভোটের দায়ে যুবককে দুই বছরের কারাদণ্ড

দেশজুড়ে
কিশোরগঞ্জে জাল ভোটের দায়ে যুবককে দুই বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ ঘটনায় মামলা নথিভুক্ত করে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত ব্যক্তি ইমরান হোসাইন (২১) বিপলাকান্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুরে দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, ইমরান পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড প্রদান করে।