বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার

দেশজুড়ে
বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার
১৪ ফেব্রুয়ারি ২০২৬

“শিল্পের মানুষ আছি যত আধিপত্যের কাছে নই নত” এই শ্লোগান ধারণ করে নেত্রকোণায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার -১৪৩২ অনুষ্ঠিত।

প্রতি বছরের ন্যায় পহেলা ফাল্গুন নেত্রকোণা সাহিত্য সমাজের আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্তমঞ্চে এই উৎসব করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে নীরবতা পালন, বসন্ত-বরণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, গান, স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এবছরের পুরস্কৃতগণ হলেন – কবি আবদুল হাই শিকদার ও গবেষক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মাসুম।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী সহ বিভিন্ন শ্রেণি পেশা লোকজন অংশগ্রহণ করেন।

নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন – বরেণ্য চিকিৎসক ও সমাজসেবী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

উদ্বোধন ও বক্তব্য দেন – জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক, সমাজসেবী অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, নেত্রকোণা আদালতের জিপি অ্যাডভোকেট মোঃ মাহফুজুল হক, লেখক ও সমাজসেবক দেওয়ান মোদাচ্ছের হোসেন।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন – লেখক ও চিন্তক আনোয়ার হাসান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন – কবি এ.বি.এম সোহেল রশিদ, কবি শাহীন রেজা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রফেসর ননী গোপাল সরকার।

আলোচনায় ছিলেন – কবি এনামুল হক পলাশ, লেখক আসমা সুলতানা শাপলা, কবি স্বাধীন চৌধুরী, কবি শামীম আশরাফ, কবি ও অভিনেত্রী সোনিয়া জাহান স্বপ্না প্রমুখ।