চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়
চুয়াডাঙ্গায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভমূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বাধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাসব্যাপী এ বিক্রয় কার্যক্রম চলবে।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা.আ.হ.ম শামিুজ্জামান ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী প্রাণিসম্পদ বিভাগের পণ্য দুধ, ডিম, মাংস ও মুরগি বিক্রিয় কার্যক্রম চলবে। ভোক্তারা সুলভমূল্যে এ কেন্দ্রে থেকে পন্য ক্রয় করতে পারবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ দোকান খোলা থাকবে। ভোক্তারা যেমন অধিক পরিমাণ খাদ্য ক্রয় না করেন এবং ব্যবনসায়ীরা তেমনি অতিক পরিমাণ পণ্য মজুদ না করেন। স্বাভাবিক পণ্য কিনলে বাজারে সংকট দেখা দেখা দেবে না। ’
প্রাণিসম্পদ বিভাগের পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে, প্রতি কেজি দুধ ৭৫ টাকা, প্রতি পিস ডিম সাড়ে ৮ টাকা, প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা ও প্রতি কেজি মুরগি (সোনালী) ২৭৫ টাকা।


