ময়মনসিংহের ফুলবাড়িয়াতে একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

দেশজুড়ে
ময়মনসিংহের ফুলবাড়িয়াতে একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃ’ত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার রাধাকানাই চৌরঙ্গী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট তথ্যমতে, নি’হত শিশুর নাম মুস্তাকিম (৪) এবং আব্দুল্লাহ (৬)। মুস্তাকিম স্থানীয় মোস্তফার সন্তান এবং আব্দুল্লাহ ফুলবাড়ীয়া পাকিস্তান পাড়ার মোজাম্মেল হকের সন্তান বলে জানা গেছে। আব্দুল্লাহ চৌরঙ্গী পাড় তার নানু বাড়িতে বেড়াতে গেছিলো। জানা গেছে, দুপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মা’রা যায় শিশু দুটি।