নেত্রকোণা জেলা প্রেসক্লাবের ইফতার
নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইফতারের আয়োজন করা হয়।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় বক্তব্য দেন – পৌরসভা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক এম.মুখলেছুর রহমান খান প্রমুখ।


