ভারতে জ্বালানি তেল পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবির চেকিং

দেশজুড়ে
ভারতে জ্বালানি তেল পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবির চেকিং

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আইসিপিতে ভারতে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির তৎপরতা জোরদার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল মাপা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অনেক সময় ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো খালি অবস্থায় ফেরত যাওয়ার সময় বাংলাদেশ থেকে অতিরিক্ত জ্বালানি তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ধরনের তেল পাচার প্রতিরোধে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের সময় ও বের হওয়ার সময় তাদের ট্যাংকের তেলের পরিমাণ পরীক্ষা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, নিয়মিত এ চেকিং কার্যক্রমের মাধ্যমে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। এবং তেল পাচাররোধে এই চেকিং কার্যক্রম চলমান থাকবে।