জুলাই সনদ ভঙ্গ করে সংসদ শুরু করেছে বিএনপি: সারজিস আলম

দেশজুড়ে
জুলাই সনদ ভঙ্গ করে সংসদ শুরু করেছে বিএনপি: সারজিস আলম
নিউজ ডেস্ক
১২ মার্চ ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, বিএনপি জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বাংলাদেশের জনগণকে বিএনপি ভালো বার্তা দেয়নি। জুলাই সনদের বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে ডেপুটি স্পিকার করা হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতির মাধ্যমে শপথ পড়ানোর বিষয়েও সমালোচনা করেন তিনি। সারজিস বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পরিবেশ ও পরিস্থিতির কারণে কিছু সীমাবদ্ধতা ছিল। কিন্তু এতদিন পরে যখন নির্বাচন হলো, তখন বিএনপি ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নিয়ে নতুন সরকারের কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, এতে মনে হচ্ছে তারা আবারও পূর্বের স্বৈরাচারী ধারার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, যা তাদের জন্য হতাশাজনক।