চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
আজ (১৪ মার্চ) শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে সিএনবি পাড়া থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়।
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। পৌরসভার সাধারণ নাগরিকরা ডেঙ্গু ও মশাবাহিত রোগে আক্রান্ত না হয় এ উদ্দেশ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা হাদি জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


