নেত্রকোণায় মশা বাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

দেশজুড়ে
নেত্রকোণায় মশা বাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালী ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ, বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪মার্চ) সকালে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে নেত্রকোণা পৌরসভার সহযোগীতায় তা বাস্তবায়ন করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন – নেত্রকোণা -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
বিশেষ অতিথির বক্তব্য দেন – ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রেডক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন।