প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার

দেশজুড়ে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
১৯ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলী উপজেলার ১৬৫ পরিবার। বুধবার বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঈদুল ফিতর উপলক্ষে এ অনুদানের টাকা বিতরন করেছেন।

জানাগেছে, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বরগুনা জেলার সাংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহর মাধ্যমে ১০ লাখ টাকা বরাদ্দ করেছেন। ওই অনুদারের টাকা থেকে সাংসদ অলী উল্লাহ আমতলী উপজেলার ১৬৫ পরিবারের মধ্যে এক হাজার পাচ’শ টাকা করে বিতরনের উদ্যোগ নেন।

বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে এ টাকা বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী ও সাধারণ সম্পাদক গাজী বায়েজিদ প্রমুখ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিলের টাকা উপজেলার ১৬৫ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে প্রত্যেক হতদরিদ্র পরিবারকে এক হাজার পাঁচ’শ টাকা করে দেয়া হয়।

বরগুনা-১ আসনের সাংসদ মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ত্রাণ তহবিল থেকে বরগুনা-১ আসনে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। ওই টাকা তিনটি উপজেলায় যথাযথ ভাবে বন্ঠন করে দেয়া হয়েছে।