চুয়াডাঙ্গায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন আটক
চুয়াডাঙ্গায় পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে দুই মাদককারবারীকে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ নেশা জাতীয় মাদক ফেরাডিলসহ আটক করেছে।
আটককৃতরা হলো পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন হাওলাদার (৩৮) বাবু জমাদারের ছেলে জনি জমাদার (৪২)
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান আজ মঙ্গকবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার ৩১ মার্চ ভোরে গোপনসূত্রে সংবাদের ভিত্তত্বে জীবননগর থানার হাসাদহ বাজারের পুলিশ এক বিরোধী অভিযান চালায়। ভোর সাড়ে ৫ টার দিকে সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে প্রাইণেটকারের ভিতরে বিশেষ কায়দায় হলুদ টেপ দিয়ে জড়ানো ৫৭৬ বোতল নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL) পাওয়া যায়। যার মূল্য অনুমান- ১৪,৪০,০০০/-(চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা। এ অপরাধে প্রাইভেটকারের চালক আসামী আলিম হোসেন(৩৮) ও জনি জমাদারকে (৪২) প্রাইভেটকারসহ আটকমকরা হয়।
আটককৃতদেরকে,মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর আদালতে সোপর্দ করা হয়েছে।


