জামিনে মুক্তি পেলেন বাউল আবুল সরকার

দেশজুড়ে
জামিনে মুক্তি পেলেন বাউল আবুল সরকার
নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

এর আগে গত ৬ এপ্রিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করা হয়। পরে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে হেফাজতে নেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরদিন ঘিওর বন্দর জামে মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবুল সরকারকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন এবং হাইকোর্টের রুলের ওপর পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ভর করছে।