প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে

দেশজুড়ে
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে
২৩ আগস্ট ২০২৬

প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে দেশের তিনটি বিভাগে এ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাগুলো থেকে ইতিবাচক ফল পাওয়া গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, চলতি আগস্ট মাসের মধ্যেই দেশের প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামত ও সুপারিশ পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

ববি হাজ্জাজ বলেন, সরকার উন্নত ও উচ্চশিক্ষার উপযোগী বাংলাদেশ গড়ে তুলতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা সম্মিলিতভাবে কাজ করছেন।