নেত্রকোণায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

দেশজুড়ে
নেত্রকোণায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার

নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নাঈম’কে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ।

আজ রোববার (৩০আগস্ট) দুপুরের দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের জানান – ২০২৪ সালে ১৪ আগস্টে নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া ব্রীজ সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় জাহাঙ্গীর আলম নাঈম’কে সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় – শনিবার (২৯আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০মিনিটে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পাবিয়াজুর কপাটখালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম নাঈম’কে গ্রেপ্তার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব