২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

দেশজুড়ে
২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
৫ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের সাদপন্থি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি হিসেবে পরিচিত অংশের সঙ্গেও আলোচনা করা হয়। সবার সঙ্গে আলোচনা করেই এবার ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, গতবার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে জাতীয় নির্বাচন আয়োজনের কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এবার টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠেই দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।

একনজরে সময়সূচি

  • প্রথম পর্ব: ৮, ৯ ও ১০ জানুয়ারি ২০২৭
  • দ্বিতীয় পর্ব: ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ২০২৭