ইরানের হামলায় ইসরায়েলে আহত ৬৫, গুরুতর অবস্থায় ৭ জন

ইরানের হামলায় ইসরায়েলে আহত ৬৫, গুরুতর অবস্থায় ৭ জন
নিউজ ডেস্ক
১৯ জুন ২০২৫

ইরানের সাম্প্রতিক বোমা হামলায় ইসরায়েলে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।

ম্যাগেন ডেভিড অ্যাডমের তথ্যমতে, হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪২ জন সামান্য চোট পেয়েছেন এবং বাকিরা গুরুতর আহত।

আহতদের মধ্যে একজন ৮০ বছর বয়সী পুরুষ এবং দুই জন ৭০ বছর বয়সী নারী রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে অন্যান্য বয়সী ও শিশু ব্যক্তিরাও রয়েছেন বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইসরায়েলি কর্তৃপক্ষ আহতদের তাত্ক্ষণিক চিকিৎসা নিশ্চিত করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।