ইসরায়েলি প্রতিবেদনে চাঞ্চল্য

সৌদির গোপন সহযোগিতায় ইরানবিরোধী যুদ্ধে ইসরায়েল?

সৌদির গোপন সহযোগিতায় ইরানবিরোধী যুদ্ধে ইসরায়েল?
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫

ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক দ্বন্দ্বে সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে—এমন বিস্ফোরক দাবি করেছে ইসরায়েলের ডানপন্থী পত্রিকা ইসরায়েল হাইয়োম।
যদিও প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে এসেছে রিয়াদ, তবে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, জর্ডান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে ইরানি ড্রোন ভূপাতিত করতে গোপনে ভূমিকা রেখেছে রিয়াদ।

প্রতিবেদনে বলা হয়, ১২ দিনের উত্তপ্ত সংঘাতে ইসরায়েলকে একাধিক দিক থেকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো। তবে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

তেলআবিব ভিত্তিক ‘ইসরায়েল হাইয়োম’ দাবি করেছে, ইরানের ছোড়া ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর আগেই সৌদি ও তার মিত্র দেশগুলো তা মাঝপথে ধ্বংস করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা করায় ইসরায়েল গোপনে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সৌদি আরব এখনো আনুষ্ঠানিকভাবে এসব দাবি স্বীকার করেনি। তবে অতীতে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানানো এবং আকাশসীমা ব্যবহার না করার ঘোষণা দেওয়ার পরও এমন গোপন সহায়তার অভিযোগ তীব্র বিতর্ক তৈরি করেছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকা সত্ত্বেও সৌদি আরবের পক্ষ থেকে তীব্র কোনো প্রতিবাদ না আসায় আগেই সমালোচনার মুখে পড়েছিল দেশটি। এবার ইরানবিরোধী ইসরায়েলি অভিযানে গোপন সহায়তার অভিযোগ সেই বিতর্ক আরও জোরালো করলো।

বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তেহরান এবং রিয়াদের মাঝে সাম্প্রতিক সম্পর্কোন্নয়নের চেষ্টাও এই ঘটনার ফলে বিঘ্নিত হতে পারে।